ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুদ্দিন বাবরকে জুতার মালা পরিয়ে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাকে মারধরও করা হয়।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফুলার রোডের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে তাকে ধরে নিয়ে আসে একদল শিক্ষার্থী। পরে রাত ১২টার দিকে তাকে পুলিশে দেওয়া হয়।
জহিরুদ্দিন বাবর ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের কর্মচারী অমিত সরকারের বাসায় লুকিয়ে ছিলেন বাবর। খবর পেয়ে শিক্ষার্থীরা সে বাসায় গিয়ে তাকে খুঁজে পান। এ সময় ওই কর্মচারীকেও মারধর করা হয়। সুত্র : সমকাল ।

