আমার বাংলাদেশ (এবি পার্টি)র সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ১২টার সময় মিরপুর ডিওএইচএস-এ তার এক নিকটাত্মীয়ের বাসা থেকে তাকে তুলে নেয়া হয়। এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে মঞ্জুর খোঁজে একাধিকবার তার বাসভবনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

