ন্যায্য মূল্যের গাড়ির সামনে ভীড় দেশে নিরব দুর্ভিক্ষের প্রমাণ : অপর্ণা রায়

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কর্মকর্তা অপর্না রায় বলেন , সরকার বিদেশী ঋণ নিয়ে উন্নয়নের নামে লুটপাট চালিয়ে যাচ্ছে। অথচ অবৈধ সরকার বলে বেড়ায় দেশকে ইউরোপ আমেরিকা বানিয়ে ফেলেছে। ন্যায্য মূল্যের গাড়ির সামনে ক্ষুধার্ত মানুষের ভীড়। কিন্তু দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও খাদ্য সামগ্রী না পেয়ে অনেক সময় চলেও যেতে হয় । ক্ষুধার্ত মানুষের এই ভীড় প্রমান করে দেশে নিরব দুর্ভিক্ষ চলছে।
তিনি সংবাদ কর্মী সহ সাধারণের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরন কালে আরো বলেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা একান্ত প্রয়োজন।
জাতীয় প্রেসক্লাবে ডিইউজে ও বিএফইউজের আয়োজনে সংবাদ কর্মীদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিইউজের সভাপতি জনাব শহীদুল ইসলাম , সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম , বিএফইউজের নির্বাহী সদস্য আবু হানিফ , কাউন্সিলর ফয়েজ আহমেদ মানিক ,ডিইউজের সদস্য সুভাষ চন্দ্র দাস ,প্রফেসর নুরুদ্দিন মিয়া , আবুল কালাম আজাদ প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.