সীমান্ত পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে : বিজিবি প্রধান

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button

আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশের ভেতরে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাাংলাদেশের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্ত পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত আমি মিয়ানমার ইস্যু নিয়েই কাজ করছি। আগামীকাল আমি নিজে কক্সবাজার পরিদর্শনে যাবো।

তিনি বলেন, পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ধৈর্য ধারণ করে মানবিক দিক থেকে আন্তর্জাতিক একটা সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি।

নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক বলেন, আজ দুপুর পর্যন্ত মিয়ানমারের বিজিপি, সেনাসহ অন্যান্য বাহিনীর ২৬৪ জন মিয়ানমার থেকে এসেছে। ২৬৪ জনকেই আশ্রয় দেওয়া হয়েছে। তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ১৫ জন আহত ছিল। তাদের মধ্যে ৮ জন গুরুতর আহত ছিল, তাদের মধ্যে ৪ জনকে কক্সবাজার ও ৪ জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিজিবির পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

গতকাল সোমবার দুজনের মৃত্যুর বিষয়ে বিজিবি’র ডিজি বলেন, মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রটেস্ট নোট দিয়েছি। আজ সকালে মিয়ানমারের ডিএ আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই ব্যবস্থার আশু সমাধান করার চেষ্টা করছি।

রোহিঙ্গাদের বিষয়ে তিনি বলেন, আসতে আসতে আমরা খবর পেয়েছি ৬৫ জন রোহিঙ্গা বোটের মাধ্যমে পানিপথে প্রবেশের চেষ্টা করছিল। সেখানে আমাদের টেকনাফ বিজিবি তাদের প্রতিহত করে পুশব্যাক করার প্রক্রিয়া চলমান আছে। আমরা কোনো ধরনের রোহিঙ্গাকে আর ভেতরে ঢুকতে দেব না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.