বরিশালে বাম গণতান্ত্রিক জোটের লিফলেট বিতরণ

 

একতরফা প্রহসনের নির্বাচন বর্জনসহ বিভিন্ন দাবিতে বরিশালে লিফলেট বিতরণ করেছে বাম গনতান্ত্রিক জোট।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডে লিফলেট বিতরণ করে দলটির নেতাকর্মীরা। এসময় তারা ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বিপ্লবী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ ও বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  লিফলেট বিতরনকালে নেতৃবৃন্দ ৭ জানুয়ারী প্রহসনমূলক নির্বাচন বর্জন ও ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.