ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ডিএমপির আমন্ত্রণপত্র বিএনপি সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গ্রহণ করেন।
ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণ পাওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ও আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল এবং ডা. জাহিদ হোসেন।

