ভাটারা থানার মামলায় বিএনপির ১১ নেতাকর্মীর কারাদণ্ড

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

রাজধানীর ভাটারা থানায় নাশকতার অভিযোগে ২০১৮ সালে করা এক মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে আড়াই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ মাস কারাভোগ করতে হবে তাদের।

রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাদের বিরুদ্ধে এ রায় দেন।

দণ্ডিত আসামিরা হলেন- আতাউর রহমান, হেলাল ডালি, লালন বেপারি, বাবুল শেখ, মফিজুর রহমান,  কাজী হজরত আলী, জাকির হোসেন বেপারি, জাকির হোসেন বাগমার, এরশাদ আলী খান, মইজুল ইসলাম দর্জি, আলী মিয়া।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গৌতম চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন।

নাশকতার অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বরে পুলিশ এ মামলা করেন।

গত কয়েকদিন কয়েকশ বিএনপি নেতাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.