বিএনপির মিডিয়া সেলের মাহবুব মানিক আর নেই

বিএনপির মিডিয়া সেল ডিজিটাল টিমের প্রধান মাহবুব মানিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার সকালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, আজ (শুক্রবার) সকালে বসুন্ধরার বাসার মেঝেতে মানিকে পড়ে থাকতে দেখে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, গত ৩০ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। বেশ কিছুদিন কারাভোগের পর সম্প্রতি তিনি জেল মুক্ত হয়েছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.