প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় গ্রেফতার দেখানো হলো দুদুকে

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি এ মামলার এজহারনামীয় আসামি।

সোমবার (৬ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় দুদুকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

 

রোববার (৫ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে ঢাকায় বোনের বাসা থেকে দুদুকে আটক করে ডিবি পুলিশ।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.