তফশিল প্রত্যাখ্যান বিএনপির

তফশিল প্রত্যাখ্যান করেছে বিএনপি   বুধবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

রিজভী বলেন, সিইসি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাইরে কোনো কথা বলবেন না। সেটারই জলন্ত প্রমাণ দেখলো জাতি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করবেন। তিনি জাতির সঙ্গে মশকরা করেছেন।

বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী থাকবেন, তার নেতৃত্বে সরকার থাকবে, আর অবাধ নির্বাচন হবে- তা বিশ্বাস করা কঠিন ব্যাপার। সব ডাহা মিথ্যা ও ভন্ডামি। চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এই তফশিল।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.