বার্লিনে পালিত হলো হেমন্ত উৎসব

উৎসব পালনে বাঙ্গালির কোন ক্লান্তি নেই, এবং প্রবাসেও এর ব্যতিক্রম নেই। বাংলার সেই আনন্দ উৎসবকে কিছুটা উপভোগ করতে পালিত হয় এই আয়োজন। বাহারি খাবার, পিঠা, পুলি আর স্থানীয় শিল্পীদের নাচ-গান-আবৃত্তির পাশাপাশি উৎসবের মূল আকর্ষণ ছিলেন প্রখ্যাত কন্ঠ শিল্পী মৌসুমী ভৌমিক।অনুষ্ঠানটি আয়োজন করেন প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলার উঠান এবং সহযোগিতায় ছিলেন সুর ও ছন্দে দুই বাংলা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মানিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত। আয়োজকরা তাঁদের এই উদ্যোগের ব্যাপারে বলেন, শুধুমাত্র এক বা দুইটি প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ না থেকে, বাংলার উঠান সারা বছরই স্থানীয় কমিউনিটির সহযোগিতায় বিভিন্ন ঋতু ও দিবস উদযাপনে আগ্রহী।

সানজিদা সিকদার, বার্লিন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.