ফ্ল্যাট থেকে বিমানবালার রক্তাক্ত লাশ উদ্ধার

মুম্বইয়ের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে এক বিমানবালার লাশ। রোববার সন্ধ্যায় রুপল ওগ্রে নামে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, রুপলের বাড়ি ছত্তিসগড়ে। বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ায় বিমানবালা হিসাবে প্রশিক্ষণের সুযোগ পেয়ে তিনি এ বছরের এপ্রিলে মুম্বই চলে যান।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, পুলিশ সূত্রে খবর- প্রেমিক এবং বোনকে নিয়ে আন্ধেরীর একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ভাড়া থাকতেন রুপল। সম্প্রতি তার বোন এবং প্রেমিক দু’জনেই মুম্বইয়ের বাইরে গিয়েছেন। পুলিশ জানিয়েছে, রোববার রুপলের ফোন না পেয়ে তার পরিবারের সদস্যরা বন্ধুদের ফোন করেন।  বন্ধুরা ওই ফ্ল্যাটে গিয়ে দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ।  ধাক্কা দেয়ার পরও কেউ দরজা না খোলায় তারা পুলিশে খবর দেন। পুলিশ  ফ্ল্যাটের দরজা ভেঙে রুপলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।  তাকে নিকটস্ত একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ৪০ বছর বয়সী  বিক্রম অটওয়াল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

তিনি  ওই ভবনের ঝাড়ুদার হিসাবে কাজ করতেন। বিক্রমের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।  একই সঙ্গে ওই অ্যাপার্টমেন্টের এবং আশপাশের সিসি ক্যামেরার ভিডিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.