হাসপাতালে হিরো আলম

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করতে গেলে বিকেল ৩টা ১০ মিনিটে হামলা চালানো হয় হিরো আলমের ওপর।

আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনে হিরো আলমের প্রধান সমন্বয়ক মো. ইলিয়াস।

 

তিনি বলেন, আমরা সারাদিন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়েছে হিরো আলমকে। চিকিৎসা চলছে। পরে সব কিছু জানা যাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.