মুক্তির আগেই বিক্রি হল শাহরুখের ‘জওয়ান’ ছবির গানের স্বত্ব , বিক্রয় মূল্য কয়েক কোটি

এর আগে যা হয়নি কখনও, এ বার সেটাই হল শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির ক্ষেত্রে। ছবির ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে চড়ছিল উত্তেজনার পারদ। ‘পাঠান’-এর সাফল্যের পর ফের অ্যাকশন ছবিতে শাহরুখ। সঙ্গে রয়েছে নয়নতারা ও বিজয় সেতুপতির মতো তারকারা। প্রাথমিক ভাবে জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখের ছবির। তার পরে পোস্ট প্রোডাকশন এবং ভিএফএক্সের কাজের কারণে সেই তারিখ পিছিয়ে যাওয়ায় অগস্ট মাসে ছবিমুক্তির কানাঘুষো শোনা গিয়েছিল। তবে শেষমেশ ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু তার আগে বিক্রি হয়ে গেল এই ছবির গানের সত্ত্ব। কত কোটি টাকায় কেনা হল ‘জওয়ান’র গানের স্বত্ব শুনলে বিস্মিত হবেন!

ছবির গানের সমস্ত স্বত্ব কিনে নিয়েছে টি-সিরিজ়। প্রায় ৩৬ কোটি টাকায়। যা এর আগে অন্য কোনও সিনেমার ক্ষেত্রে সুদূর অতীতে হয়েছে কি না সন্দেহ।

শোনা যাচ্ছে, আগামী ৭ জুলাই ‘জওয়ান’-এর প্রচার ঝলক লঞ্চ করবেন শাহরুখ ও পরিচালক অ্যাটলি। অন্দরের খবর, চেন্নাইয়ে এক বিশেষ অতিথির উপস্থিতিতে ‘জওয়ান’-এর প্রচার ঝলক লঞ্চের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ যে বেশ বড় মাপের একটি অ্যাকশন ছবি হতে চলেছে, তা বোঝা গিয়েছিল আগেই। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যেতে চলেছে শাহরুখকে। ছবিটি প্রযোজনা করছেন শাহরুখ-পত্নী গৌরী খান। সব মিলিয়ে ‘পাঠান’-এর পর ‘জওয়ান’ ছবিকে ঘিরে অপেক্ষায় শাহরুখ অনুরাগীরা। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.