বিয়ের অতিথি নিয়ে ক্যানেলে পড়ল বাস, নিহত ৭

.

ভারতের অন্ধ্র প্রদেশের প্রকাসাম জেলার দারসির কাছে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে সাত বছরের এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন। দেশটির পুলিশ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অতিথি নিয়ে বাসটি পানির একটি ক্যানেলে পড়ে যায়। মধ্যরাতে অন্ধ্রপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের বাসটি ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে সাগর ক্যানেলে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের চিকিৎসার জন্য দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দারসির সাব-ইন্সপেক্টটর রাম কৃষ্ণ দুর্ঘটনায় সাতজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৫ জনের বেশি গুরুতর আহত হয়েছে। আশা করি আর যেন কেউ মারা না যায়।

 

এ কর্মকর্তা আরও বলেছেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি এবং উদ্ধার অভিযান এখনো চলছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, যাত্রীরা বিয়ের একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য ওই বাস ভাড়া করেছিলেন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.