ইন্টার মায়ামির অধিনায়ক মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরই বড় দায়িত্ব পেলেন লিওনেল মেসি। এক ম্যাচ খেলার পরই তার কাঁধে ক্লাবটির নেতৃত্ব উঠেছে। খবর ইএসপিএনের।

গতকাল সোমবার মেসিকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির কোচ তাতা মার্তিনো।

 

এর আগে পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দেন মেসি। আর গত রোববার দলটির হয়ে অভিষেকও হয়ে গেছে তার। যেখানে ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ মুহূর্তে দর্শনীয় ফ্রি কিকে গড়ে দেন ব্যবধান। মেক্সিকোর ক্লাব ক্রুস আসুলের বিপক্ষে ওই ম্যাচেও সেদিন নেতৃত্বের আর্মব্যান্ড পরেছিলেন মেসি।

মূলত ক্লাবটির সাবেক অধিনায়ক ব্রাজিলের মিডফিল্ডার গ্রেগর পায়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। তাই স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, এখন দলকে কে নেতৃত্ব দেবেন? মেসি নেতৃত্বে থাকছেন কি-না, এই প্রশ্নের জবাবে মার্তিনো হ্যাঁ সূচক উত্তর দেন।

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.