মেক্সিকোয় কার রেসিং শোতে গোলাগুলি, নিহত ১০

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় বাজা ক্যালিফোর্নিয়াতে গতকাল শনিবার এক গাড়ির শোতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও নয়জন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, এন্সেনাদো শহরের সান ভিসেন্তি এলাকায় গাড়ির রেসিং শোতে এ হামলার ঘটনা ঘটে। দেশটির স্থানীয় সময় দুপুর ২ টা ১৮ মিনিটে বন্দুকধারীরা লম্বা বন্দুক হাতে নিয়ে রেসিংয়ে অংশগ্রহণকারীদের ওপর গুলি ছুড়ে।

হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পৌর ও রাজ্য পুলিশ, মেরিন, দমকল বাহিনী ও মেক্সিকান রেড ক্রস ঘটনাস্থলে হাজির হয়। তবে ঠিক কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সেই সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.