পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচন নিয়ে কথা বলছে : সিইসি

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচন নিয়ে কথা বলছে। আমরা তাদের মুখ চেপে ধরতে পারছি না। যদি সম্ভব হতো মুখ চেপে ধরতে পারতাম। কিন্তু মুখ চেপে ধরতে পারবো না। পৃথিবীটা এখন উন্মুক্ত।’

আজ বুধবার সকালে গাজীপুরের রাজবাড়ী রোডে পিটিআই শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘গাজীপুরে যে নির্বাচনটা হবে এটার গুরুত্বটা অত্যধিক। কারণ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এর আগে খুব বড় পরিসরের একটা নির্বাচন জাতীয়ভাবে অনেক গুরুত্ব বহন করবে বলে আমরা মনে করি এবং এ জন্যই গাজীপুর নির্বাচনটা একটি মডেল হোক।’

সিইসি বলেন, ‘নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির সংস্কৃতি থেকে আমাদের উঠে আসতে হবে। আমাদের নির্বাচনী ব্যবস্থায় এখনো অনেক অপসংস্কৃতি, কালো সংস্কৃতি রয়ে গেছে। আপনাদের চেষ্টায় হয়তো একটা সময় আসবে আপনারা অহিংসভাবে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’

প্রার্থীদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন কমিশনের তরফ থেকে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু করণীয় যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে থাকবে, আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকবে না। আমরা পুরোপুরি সে চেষ্টাটা করব। কিন্তু আপনাদেরও স্বস্ব অবস্থানে থেকে যে চেষ্টাটুকু তা পরিপূর্ণভাবে করতে হবে।’

facebook sharing button
twitter sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.