নির্বাচনের দুই সপ্তাহ আগে মা হলেন প্রধানমন্ত্রী প্রার্থী

 

থাইল্যান্ডে আর ১৩ দিন পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী পেতংতার্ন সিনাওয়াত্রা। নির্বাচনে দুই সপ্তাহ আগে ফুটফুটে এক সন্তানের মা হয়েছেন এই নারী।

আল জাজিরার খবরে বলা হয়েছে, পেতংতার্ন সিনাওয়াত্রা একটি ছেলে শিশুর জন্ম দিয়েছেন। এক ইন্সটাগ্রাম বার্তায় নিজেই মা হওয়ার তথ্য জানিয়েছেন সিনাওয়াত্রা। ছবিযুক্ত করে তিনি লেখেন, ‘হাই, আমার নাম প্রুথাসিন সুকসাওয়াস, ডাক নাম থাসিন। সকল সমর্থনের জন্য ধন্যবাদ। কয়েক দিনের মধ্যে আমি গণমাধ্যমের সাথে দেখা করব। তার আগে আমার মায়ের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করুন।

৩৬ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা এ নিয়ে দ্বিতীয়বারের মতো মা হলেন।  থাইল্যান্ডের রাজনীতিতে সিনাওয়াত্রা পরিবারের রয়েছে ব্যাপক জনসমর্থন। 

আগামী ১৪ মে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পেতংতার্ন সিনাওয়াত্রার ফুফু ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিলেন প্রায়ুথ চান ওচা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.