বিছানায় রক্তের ছোপ! রাজের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর পরীমনি বললেন….

বিছানায় রক্তের ছোপ, কোল বালিশেও রক্তের দাগ! এমনই দুটি ছবি নতুন বছরে পোস্ট করলেন পরীমনি। শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পরদিনই ঢালিউড নায়িকার এমন পোস্ট ঘিরে চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়। নিজের ব্যক্তিগত ফেসবুকের দেওয়ালে এই ছবি পোস্ট করে পরীমনি লিখেছেন- ‘হ্যাপি নিউ ইয়ার। সংবাদ সম্মেলন, লোডিং….’। এই ভাইরাল ছবি দেখে সবার মনে প্রশ্ন, কী হয়েছে পরীমনি? কেন সংবাদ সম্মেলন করতে চাইছেন এই তারকা।

শুক্রবার মধ্যরাতে ফেসবুক পোস্টে পরীমনি জানিয়েছিলেন, রাজকে নিজের জীবন থেকে ‘ছুটি’ দিয়েছেন তিনি। সঙ্গে আরও লেখেন- ‘অসুস্থ সম্পর্ক থেকে নিজেকে মুক্ত করলাম’। এমন কথা বলার পর রক্তমাখা ছবি দেখিয়ে ঠিক কী বোঝাতে চাইলেন নায়িকা? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনেই।

রাজের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে সেদেশের এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম’।

পরীমনি আরও জানান এখনও পর্যন্ত আইনি বিচ্ছেদ হয়নি দুজনের। তবে খুব শীঘ্রই বিচ্ছেদ চেয়ে শরীফুল রাজকে চিঠি পাঠাবেন তিনি। এখনও পর্যন্ত গোটা বিষয় নিয়ে মুখ খোলেননি পরীমনির স্বামী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.