পুলিশের গুলিতে আহত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু

পুলিশ সদস্যের গুলিতে আহত ভারতের ওড়িশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস (৫৭) মারা গেছেন। আজ রবিবার চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানায় এনডিটিভি।

এর আগে, আজ ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগর শহরে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার সময় কিশোর দাসকে গুলি করেন পুলিশের এক এএসআই। তাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রজরাজনগরের এসডিপিও গুপ্তেশ্বর ভোই সাংবাদিকদের বলেন, এএসআই গোপাল দাস স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। তার সার্ভিস রিভলভার দিয়ে খুব কাছ থেকে গুলি চালান তিনি। তাকে আটক করা হয়েছে। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

বুকে গুলিবিদ্ধ কিশোর দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে নেওয়া হয়েছে। ভোই বলেন, ব্রজরাজনগরে গুলির ঘটনায় স্থানীয় থানার একজন পরিদর্শক এবং অপর একজনও আহত হন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.