২৬ ঘন্টা বাইসাইকেল চালিয়ে রাজশাহীর সমাবেশে যশোরের নাজিম

আগামীকাল শনিবার রাজশাহী বিএনপির বিভাগীয় সমাবেশ। এই সমাবেশে যোগ দিতে কাফনের কাপড় পরে, বাইসাইকেল চালিয়ে যশোর থেকে রাজশাহী পৌঁছেছেন ৫৭ বছর বয়সী নাজিম। মানবজমিনকে তিনি বলেন, বর্তমান সরকারের নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতি, বাজারের অস্থিতিশীলতাসহ সবকিছুতেই ব্যর্থ এই সরকার। গত ১৫ বছর ধরে কোনো ভোট দিতে পারেনি। আমি আমার ভোটের অধিকার চাই। স্বাধীনভাবে বাঁচতে চাই। তিনি আরো বলেন, এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। তাই বিএনপির সমাবেশে যোগ দিয়েছি।

২৯ নভেম্বর  বিকেল তিনটায় যশোরের বাঘারপাড়া এলাকা থেকে বাইসাইকেল চালিয়ে  রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন নাজিম।  দীর্ঘ ২৬ ঘন্টা বাইসাইকেল চালানোর পর আজ অবশেষে রাজশাহী ঈদগা মাঠে পৌঁছেছেন।

পেশায় কৃষক নাজিমের বিরুদ্ধে চারটি রাজনৈতিক মামলা রয়েছে। রাজশাহীর সমাবেশে আসার কারণে আবারো মামলা হতে পারে আশংকা প্রকাশ করে তিনি বলেন,  এসবে আমি ভয় পাই না। আমি চাই এই সরকার বিদায় নিক। সুত্র, মানবজমিন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.