লক্ষ্মীপুরে বিএনপি নেত্রী নয়ন বেগমের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

 

১০ই ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কটূক্তি ও অশালীন বক্তব্য রাখায় লক্ষ্মীপুরে নয়ন বেগম নামে এক মহিলা দল নেত্রীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা হয়েছে।

রোববার রাতে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহছানুল কবির রিপন বাদী হয়ে মামলাটি করেন। রিপন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

অভিযুক্ত নয়ন লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তিনি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

কটুক্তিমূলক কথাবার্তার ভিডিওটি তিনি নিজের ব্যবহৃত ফেসবুক পেজে শেয়ার করেন। প্রায় সাড়ে চার মিনিটের ভিডিওচিত্রে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের চ্যালেঞ্জ করে অশালীন বক্তব্য রাখেন নয়ন বেগম। ভিডিও বক্তব্যটি ১০ই ডিসেম্বর রাজধানীতে বিএনপি মহাসমাবেশের আগের রাতে সমাবেশস্থল থেকে দেওয়া হয়েছে।

তার এমন ভিডিও বক্তব্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাধারণ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৯ই ডিসেম্বর রাতে নয়ন ঢাকায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। সে বক্তব্যের ভিডিও ‘আমির বাংলা’ নামে একটি ফেসবুক আইডিতে ছড়িয়ে দেওয়া হয়। এটি বাদী আহছানুল কবির রিপন ও সাক্ষীদের নজরে পড়ে।

মামলার বাদী আহছানুল কবির রিপন বলেন, নয়ন বেগম জন প্রতিনিধি হয়ে সরকারের সুবিধা ভোগ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.