চীনের স্বার্থরক্ষায় আপস নয় , জিনপিং জানিয়ে দিলেন বাইডেনকে

তাইওয়ান বিতর্কে চীনের  স্বার্থরক্ষার ক্ষেত্রে কোনও রকম আপস করা হবে না। সোমবার ইন্দোনেশিয়ার বালিতে দ্বিপাক্ষিক বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিলেন চীনা  রাষ্ট্রপ্রধান শি জিনপিং।

বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে সোমবার পার্শ্ববৈঠকে বসেছিলেন দুই রাষ্ট্রনেতা, সেখানে জিনপিং সরাসরি বাইডেনকে জানান, কোনও অবস্থাতেই ‘এক চীন  নীতি’ থেকে বেজিং সরে আসবে না। ‘দ্বীপরাষ্ট্র’ তাইওয়ানকে মূল চিনা ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার বার্তাও দেন জিনপিং। চিনের সরকারি সংবাদমাধ্যম জিনহুয়ায় প্রকাশিত খবর জানাচ্ছে, তাইওয়ানের বিষয়টিকে চীনা  স্বার্থের ভরকেন্দ্র’ বলে জানিয়ে জিনপিং বলেন, ‘‘এই সীমারেখা যেন কোনও অবস্থাতেই লঙ্ঘন করা না হয়।’’

বেজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে গত ২ অগস্ট তাইওয়ান সফরে গিয়েছিলেন আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। তার পর থেকেই তাইওয়ান প্রণালী এবং পাশের চিন সাগরে বেজিং সামরিক তৎপরতা বাড়িয়েছে। ধারাবাহিক ভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে চিনা হামলার আশঙ্কা করছে তাইওয়ান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.