কাতারে উচ্চস্বরে গান শুনলে জরিমানা হবে গাড়ি চালকদের

 

 

নানা সীমাবদ্ধতায় শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। মদ্যপানে রয়েছে নিষেধাজ্ঞা। প্রেমিক-প্রেমিকা এক রুমে রাত যাপন করতে পারবেন না। রাতভর পার্টিতেও রয়েছে নিষেধাজ্ঞা। খোলামেলা পোশাকে যাওয়া যাবে না জনসম্মুখে। বিশ্বকাপের সময় গাড়ি চালকদের জন্যও সীমাবদ্ধতা দেয়া হয়েছে। গাড়ি চালানোর সময় উচ্চস্বরে গান শুনতে নিষেধ করা হয়েছে চালকদের। দোষী সাব্যস্ত হওয়া সাপেক্ষে রয়েছে জরিমানার ব্যবস্থা।

মদ বহন করা, কাপলদের ‘নাইট স্টে’ কিংবা খোলামেলা পোশাকের মতো ধর্মীয় কারণে গান শুনতে অনুৎসাহিত করা হয়নি গাড়ি চালকদের; বরং নিরাপত্তার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক গাড়ির প্রতিষ্ঠান লোটাস কার রেন্টাল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইন অমান্য করে উচ্চস্বরে গান শুনলে গাড়ি চালকদের ৫ হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে।

 

।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.