যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে একজন অফ-ডিউটি পুলিশ কর্মকর্তাসহ ৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে এ ঘটনা ঘটে।

শুক্রবার নিউইয়র্ক টাইমস জানায়, এলোপাথাড়ি ছোড়া গুলিতে পুলিশ কর্মকর্তাসহ আরও দুজন আহত হয়। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

রয়টার্স বলছে, বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা এর কাছাকাছি গোলাগুলির এই ঘটনা ঘটে। এর প্রায় তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে ‘একটি বাড়ির মধ্যে আটকাতে সক্ষম হয়’।

স্থানীয় মেয়র মেরি-অ্যান বাল্ডউইন বলেন, রাষ্ট্রীয় এবং স্থানীয় একাধিক আইনপ্রয়োগকারী সংস্থা ঘটনাটির তদন্তে অংশ নিয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস, রয়টার্স

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.