বিশ্বের সবচেয়ে ‘নোংরা ব্যক্তি’ হিসেবে পরিচিত অর্ধশতাধিক বছর ধরে গোসল না করা ইরানের সেই আমু হাজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
বুধবার (২৬) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফারসে বসবাস করতেন আমু হাজি। পানি ও সাবান ব্যবহার করলে অসুস্থ হয়ে পড়বেন- এই ভয়ে তিনি ৫০ বছরেরও বেশি সময় গোসল করেননি। গ্রামের লোকজন বেশ কয়েকবার তাকে গোসল করানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, কয়েক মাস আগে গোসল করতে রাজি জন আমু। আর গোসল করার পর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর কয়েক মাস অসুস্থ থাকার পর গত রোববার মারা যান।

