ব্যাংক ও অর্থনৈতিক সঙ্কট নিয়ে গবেষণার জন্য এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। তারা হলেন, মার্কিন ফেডারেল রিজার্ভের সাবেক প্রধান বেন এস বারন্যাঙ্ক এবং দুই মার্কিন অর্থনীতিবিদ ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ ডিবভিগ।
সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এ পুরস্কার ঘোষণা করেছে সুইডিস একাডেমি অফ সায়েন্স।
১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ভেরিজ রিক্সব্যাংক অর্থনীতিতে পুরস্কার প্রবর্তন করে। পরের বছর থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া শুরু করে।

