ঢাবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কৃষিবিজ্ঞান বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ঢাবির কেন্দ্রসমূহে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে পাওয়া তথ্যানুযায়ী ঢাবিতে ২৬ হাজার শিক্ষার্থী পরীক্ষায় ‌অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলা ভবনে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. আবদুল বাছির উপস্থিত ছিলেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ পৃথকভাবে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, কৃষিবিজ্ঞান বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৫১৯টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ৮৯ হাজার ১৫৯ জন। এর মধ্যে ২৬ হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.