কোহলির সেঞ্চুরিতে আফগানদের সামনে বিশাল রানের লক্ষ্য দিল ভারত

এশিয়া কাপের ফাইনালে ওঠা হলো না। ভক্তদের আশা-ভরসা ছিল, ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু সে সবের কিছুই হলো না। ফাইনাল খেলবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বিদায় নিয়েছে ভারত এবং আফগানিস্তান।

সে কারণে আফগানিস্তানের বিপক্ষে ভারতের আজকের ম্যাচটি পুরোপুরি আনুষ্ঠানিকতার। যে কারণে অধিনায়ক রোহিত শর্মা নিজেকে সরিয়ে নিয়েছেন এই ম্যাচ থেকে। পরিবর্তে অধিনায়ক লোকেশ রাহুল।

দুবাই ইন্টারন্যাশকাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন লোকেশ রাহুল এবং বিরাট কোহলি। আফগানদের পেয়ে দারুণভাবে জ্বলে উঠলেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। তাদের ব্যাটে বড় স্কোরের পথেই এগিয়ে যাচ্ছে ভারত।

শুধু তাই নয়, আরও একটি হাফ সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। এ নিয়ে চলতি টুর্নামেন্টে তিনটি হাফ সেঞ্চুরি এলো কোহলির ব্যাট থেকে। হংকংয়ের বিপক্ষে ৫৯ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের বিপক্ষে তিনি করেন ৬০ রান। আজ করলেন তৃতীয় হাফ সেঞ্চুরি।

উদ্বোধনী জুটিতে ১১৯ রান তুলেছেন কোহলি এবং লোকেশ রাহুল। ৪১ বলে ৬২ রান করে লোকেশ রাহুল। ৬টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার মারেন তিনি। সূর্যকুমার যাদব মাঠে নেমে একটিমাত্র ছক্কা মেরেই বোল্ড হয়ে যান ফরিদ আহমেদের বলে।

এই প্রতিবেদন লেখার পর্যন্ত ভারত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করেন। ফলে আফগানিস্তানের সামনে ২১৩ রানের টার্গেট।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.