রাজেকুজ্জামান রতন এবং ডক্টর আশিকুর রহমান চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি

আগামী ০২-০৮-২২ তারিখ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০ টায়, চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে, ” বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ, জ্বালানি- বিদ্যুত ও সমসাময়িক রাজনীতি” আলোচনা ও বিশ্লেষণে চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে উপস্থিত থাকবেন, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের সিনিয়র অর্থনীতিবিদ ও বাংলাদেশের আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য- ডক্টর আশিকুর রহমান এবং সাবেক ছাত্র নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ- সাধারণ সম্পাদক- রাজেকুজ্জামান রতন।

 

চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপটি ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা এবং বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার বুলবুল তালুকদার ।

 

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।

 

অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.