বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা দাউদকান্দি উপজেলার দক্ষিণনগর এলাকায় বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার ওই এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীগামী আল বারাকা এক্সপ্রেস নামে একটি বাস দাউদকান্দির দক্ষিণনগর জিঙ্গাতলী এলাকায় মহাসড়কে, চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল পাসিং করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ট্রাফিক ইনচার্জ (টিআই) ফরিদুল ইসলাম জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.