দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব ইন্তেকাল করেছেন

দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টায় নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক মোস্তফা মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

 

গত ২১ জুলাই রাতে স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয় অমিত হাবিবকে।

দেশ রূপান্তরে অফিসে কাজ করা অবস্থায় তিনি স্ট্রোক করেন। এর আগেও তিনি একবার স্ট্রোক করেছিলেন।

তার মৃত্যুতে শুদ্ধস্বর ডটকমের সম্পাদকমণ্ডলী  গভীর শোক প্রকাশ করছে ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.