খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ১ 

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) ও ইউপিডিএফের (গণতান্ত্রিক)মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন।

সোমবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে মাটিরাঙ্গার তাইন্দংয়ের সুকুমারকার্বারীপাড়ায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত উত্তম কুমার ত্রিপুরা তাইন্দং হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, নিহত ব্যক্তি ইউপিডিএফ প্রসীত গ্রুপের একজন সদস্য ছিলেন।

গোলাগুলির ঘটনার পর বিজিবির যামিনীপাড়া জোনের একটি টহল দল তল্লাশি করে একজনের লাশ, একটি একে-২২ অস্ত্র, ৩ রাউন্ডগুলি, একটি দেশীয় তৈরি অস্ত্র ও ৩১ রাউন্ড গুলির খোসাসহ ইউপিডিএফর সাংগঠনিক নথিপত্র উদ্ধার করেছে।

মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা জানান, সাংগঠনিক কাজে তাইন্দংয়ের সুকুমার কার্বারীপাড়ায় অবস্থানকারী ইউপিডিএফরকর্মীদের ওপর গুলি ছুঁড়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায় একজন যুবক নিহত হয়েছেন। নিহত যুবক নিজের কর্মী নয় বলে দাবি করেছেন সংগঠনটি। এ ছাড়া এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানানো হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.