সিটি করপোরেশনের গাড়িচাপায় নারীর মৃত্যু

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়িচাপায় মোছা নাজমা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুন) দুপুরে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে মুগদা স্টেডিয়াম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়িচালককে আটক করে। ওই গাড়িটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে সিটি করপোরেশনের গাড়িটা এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন গাড়িটি আটক করে। তবে ওই নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.