ফ্রাঙ্কফুর্টে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ অনুষ্ঠান

পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের দ্বিতীয় দিনে জার্মানির ফ্রাঙ্কফুর্টে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্যোগে  আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গতকাল রবিবার , আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এই সভা পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খালেদ ।

সভায় আওয়ামীলীগ নেতাকর্মী ছাড়াও প্রবাসী বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রন জানানো হয় ।  সভায় পদ্মা সেতুর সফল যাত্রা এবং এই সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন  বঙ্গবন্ধু  পরিষদের সভাপতি   ইউনুস আলী খান , উপদেষ্টা মাহাবুবুল হক , বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান , বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক , বীর মুক্তিযোদ্ধা শাহদাত হোসেন,    সেলিম আহমেদ , রেজাউল হক চৌধুরী কামরান, আওয়ামীলীগ নেতা হাকিম টিটু  , ইসমাইল হোসেন নেসার , শেখ শাহজাহান , মনওয়ার হোসেন সরদার , আবদুল ওয়াদুদ , জয়নুল হক চৌধুরি সহ আরও অনেকে ।  বক্তারা পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান , তারা বলেন  বঙ্গবন্ধু কন্যা  শেখ হাসিনার দূরদর্শিতা এবং সকল সমালোচনাকে পেছনে ফেলে তার প্রবল ইচ্ছা শক্তিকে অবলম্বন করেই তিনি বাংলাদেশকে ইতিহাসের সবচেয়ে বড়  অবকাঠামো পদ্মা সেতু উপহার দিয়েছেন , এজন্য তিনি জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে  থাকবেন ।

সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আতিকুর রহমান সবুজ এবং নিম্নি কাদের, কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিক শিল্পী এবং অনুষ্ঠানের সভাপতি হাফিজুর রহমান আলম  । সভায় বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন , সাইফুল ইসলাম সফু , আজহারুল করিম  মোসাদ্দেক ,   ইমরান ভুঁইয়া,  শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.