এশিয়া সফরে প্রথম দক্ষিণ কোরিয়ায় বাইডেন

দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে প্রথম এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া গেলেন জো বাইডেন।

শুক্রবার মার্কিন বিমান ঘাঁটি ওসানে বাইডেনকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিন।

এ সময় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর কমান্ডিং জেনারেল পল ল্যাকামেরা।

এ সফরের মধ্য দিয়ে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক-ইয়োলের সাক্ষাৎ হবে। প্রেসিডেন্ট সুক-ইয়োল ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.