‘ইমরান খানকে অবশ্যই গ্রেফতার করা হবে’, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের ফেডারেল মন্ত্রীসভার স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ রোববার জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে।

সৌদি আরবের মসজিদে নববীতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বহর লক্ষ্য করে কটাক্ষ ও হেনস্তার অভিযোগে ইমরান খানসহ ১৫০ জনের নামে এফআইআর করা হয়।

ইমরান খানকে গ্রেফতার করার বিষয়ে বিবৃতি দিয়ে রানা সানাউল্লাহ বলেছেন, ইমরান খান একজন ফিৎনা। তারা যা করেছে তার জন্য ক্ষমা করা হবে না। ইমরান খানকে অবশ্যই গ্রেফতার করা হবে।

ইমরান খানসহ ১৫০ জনের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করেছে সেটির কথা উল্লেখ করে রানা বলেন, যারা নবীজির রওজার পবিত্রতা বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে মামলা না হওয়ার কোনো কারণ নেই।

তিনি জানিয়েছেন, এ বিষয়ে যদি কেউ মামলা করতে চায় তাহলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না।

তিনি জানান মুসলিম লিগ-এনের নেতাদের ওপর হামলার বিষয়টি পূর্বপরিকল্পিত। এটির জন্য উস্কানি দেওয়া হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী অনীল মুসারাত এবং সাহিবজাদা জাহাঙ্গীর যুক্তরাজ্য থেকে সৌদি আরবে আসে।

এদিকে জানা গেছে মসজিদে নববীর ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের তাদের সৌদি আরব থেকে বের করে দেবে দেশটির সরকার।

সূত্র: জিও নিউজ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.