শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মুজমদার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপের অতিথি

আগামী ০৬-০২-২২ তারিখ রবিবার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে পঞ্চাশ বছরের বাংলাদেশ এবং সমসাময়িক রাজনীতি, ভোট, নির্বাচন, গণতন্ত্র, প্রশাসন আলোচনা ও বিশ্লেষণে এবারের অতিথি হয়ে উপস্থিত থাকবেন  বীর মুক্তিযোদ্ধা. বর্তমান সাংসদ এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মুজমদার।

চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ইউরোপের সময় বিকেল ৫ টা, বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার ।

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং  সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।

অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.