কুমিল্লাকে বড় লক্ষ্য ছুড়ে দিলো ঢাকা

দুই অভিজ্ঞ তারকা তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে মিনিস্টার ঢাকা। জয়ের ধারা অব্যাহত রাখতে ইমরুল কায়েসের কুমিল্লাকে করতে হবে ১৮২ রান।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ দিনেই নিজের সেরা ব্যাটিংটা করেছেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ। অপরাজিত ইনিংসে মাত্র ৪১ বলে করেছেন ৭০ রান। যেখানে ছিল ৩ চার ২ ৪টি ছক্কার মার। তামিমের ব্যাট থেকে এসেছে ৪৫ রানের কার্যকরী ইনিংস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.