সিলেটে আরেক ওসি প্রদীপের কেলেঙ্কারি

নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে অনৈতিক কাজের সময় হাতেনাতে ধরা পড়ে ক্লোজ হয়েছেন সিলেট মহানগর পুলিশের এক পরিদর্শক।

সকালে তাকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।

অভিযুক্ত প্রদীপ কুমার দাস সিলেট মহানগর পুলিশের আদালত পরিদর্শকের (কোর্ট ইন্সপেক্টর) দায়িত্বে ছিলেন।

সূত্র জানায়, ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে বুধবার রাতে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে নেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে তার কক্ষের দরজা খোলা এবং ভিতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা ভিতরে ঢোকে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

জানা গেছে, আদালত পরিদর্শক প্রদীপ কুমার দাসের অফিস কক্ষে যাওয়া ওই নারী কনস্টেবল এক দিন আগে ছয় দিনের ছুটি নেন। ছুটিতে থাকাবস্থায় তিনি কোর্ট পরিদর্শক প্রদীপ কুমার দাসের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, প্রদীপ কুমার দাশকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.