খোঁপায় জ্যান্ত সাপ বেঁধে ঘুরে বেড়ালেন মহিলা

চুল বাঁধতে ফিতে ব্যবহার হয়। কিন্তু আপনার সামনে যদি কেউ চুলের ফিতে হিসেবে একটি জ্যান্ত সাপ ব্যবহার করেন, তা হলে? সে রকমই একটি ভিডিয়ো দেখা গেল ইনস্টাগ্রামে।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক মহিলা শপিং মলে ঢুকছেন। ক্যামেরা জুম করে আরও কাছে যেতেই দেখা গেল যে, ওই মহিলা চুল বাঁধতে একটি জ্যান্ত সাপকে ফিতে হিসেবে ব্যবহার করেছেন। মহিলাটি অকুতোভয়ে সাপটিকে তাঁর চুলে পেঁচিয়ে রেখেছেন।

সাপকে অনেকেই পোষ্য হিসেবে রাখেন। কিছু দিন আগে নেটমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায়, একটি বাচ্চা অত্যন্ত সাবলীল ভাবে এক অতিকায় পাইথনের সঙ্গে খেলা করছে। সেই খুদের কারবার দেখে অনেকেই ভয়ে অস্থির হয়েছিলেন।

এ ক্ষেত্রে সবাই ভয় পাননি ঠিকই, কিন্তু ওই মহিলার অদ্ভুত সাজ দেখে ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা বেশ অবাক। এখনও পর্যন্ত প্রায় ১৬ হাজার ব্যবহারকারী ভিডিয়োটি দেখে ফেলেছেন। অনেকে তাঁদের মতামতও সেখানে জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘সাপটি নিজের কাজের দায়িত্ব বেশ ভালভাবেই বুঝে নিয়েছে।’ অন্য একজন লিখেছেন, ‘সাপটি যতক্ষণ না নিজের থেকে নড়াচড়া করবে, ততক্ষণ কেউ তার অস্তিত্ব টের পাবে না।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.