খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আইনি সুযোগ নেই

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আইনি সুযোগ নেই বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, আইনমন্ত্রী জানিয়েছেন, আইনতগত কোনো সুযোগ নেই। কাজেই আমাদের অবস্থান আপনারা বুঝতে পারছেন। আমরা বসে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি।

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনমন্ত্রী একটি মতামত দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করছি, আরও অধিকতর জায়গায় যদি নিতে হয় তাহলে আমরা পরামর্শ নেব। এখন আমাদের পর্যালোচনায় এটা এসেছে যে এটা নিয়ে আরও আমাদের কথা বলতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.