এখন আপনারাই বলেন, এমন দেশটি কোথায় খুঁজে পাবেন?

আগের দিন দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনীকে নিয়ে অশ্লীলতম ভাষায় প্রজাতন্ত্রের একজন চাকর কথা বললেন।
তার পরদিন সেই একই লোক এক অনুষ্ঠানে গিয়ে পুলিশ ভাইদের নসিহত করলেন যাতে তারা কারো সাথে ব্যবহার খারাপ না করেন।
তার পরদিন শুনলাম উনি রেপ করার থ্রেট দিচ্ছেন কাউকে।
এখন আপনারাই বলেন, এমন দেশটি কোথায় খুঁজে পাবেন?
এইসব দেখিয়া শুনিয়া একজন নাগরিক হিসাবে আমি যার পর নাই ক্ষুব্ধ। আমি বিশ্বাস করতে চাই মন্ত্রীসভার অন্য সদস্যরাও এই লোকের সাথে এক টেবিলে বসতে লজ্জাই বোধ করবেন। এই ছোট্ট জীবনে আমার সুযোগ হইছে দুয়েকজন মন্ত্রী দেখার। তাদের কারো কারো প্রশংসা করে আমি লিখছিলামও যে, বাংলাদেশের ডিজিটাল কনভার্সনে বড় ভূমিকা রাখছেন তারা। আমি বিশ্বাস করি তারা কেউই চাইবেন না এই লোক তাদের বিজ্ঞাপন হয়ে উঠুক।
মস্তোফা সারওয়ার ফারুকির ফেসবুক স্ট্যাটাস থেকে সংগৃহীত ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.