ফরিদগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ২০

চাঁদপুরের ফরিদগঞ্জের ধানুয়া এলাকায় আঞ্চলিক সড়কে আনন্দ পরিবহনের বাস উল্টে গিয়ে প্রায় ২০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) দুপুরে ওই সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ আগস্ট) দুপুরে আনন্দ পরিবহনের বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে চৌমহনীর উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে আসে। ঘটনাস্থলে এসে দ্রুতগতিতে কাভার্ড ভ্যান অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এ সময় সামনে থাকা এক সাইকেল আরোহীকে চাপা দিয়ে যাত্রীসহ খালে পড়ে যায় বাস। এদিকে বাসে থাকা যাত্রীরা কম আহত হলেও গুরুতর আহত হয়েছেন সাইকেল আরোহী। তাকে বাসের নিচ থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ হোসেন বলেন, এ সংবাদ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে বাসে কতজন যাত্রী ছিল তা বলা যাচ্ছে না। দুর্ঘটনায় আহতদের উপজেলা ও চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.