ডিএমপির ৫ থানায় নতুন ওসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচটি থানায় নতুন ওসি হিসেবে পাঁচ পরিদর্শককে পদায়ন করা হয়েছে। সূত্রাপুর, শাহজাহানপুর, রামপুরা, ওয়ারী ও দক্ষিণখান থানায় নতুন ওসি দিয়ে এসব থানায় এতদিন দায়িত্ব পালন করে আসা পাঁচ পরিদর্শককে ডিএমপিরই বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলী ও পদায়ন দেওয়া হয়।

নতুন বদলি ও পদায়ন অনুযায়ী মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লাকে শাহজাহানপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মো. মইনুল ইসলামকে সূত্রাপুর থানায় আর শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামকে রামপুরা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়ারী থানার ওসির দায়িত্ব পেয়েছেন এতদিন চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করে আসা কবির হোসেন হাওলাদার। অপরদিকে, সূত্রাপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা মুহাম্মদ মামুনুর রহমানকে দক্ষিণখান থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে শাহজাহানপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পাল করে আসা মো. শহীদুল হককে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে, ওয়ারী থানার ওসি আজিজুর রহমানকে প্রসিকিউশন বিভাগে, দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেনকে ডিবি-মতিঝিল বিভাগে ও রামপুরা থানার ওসি আবদুল কুদ্দুছ ফকিরকে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.