জয়িতা চট্টোপাধ্যায়ের দুটি কবিতা

পুবের জানলা

………….………

 

ঘুম ভেঙে গেলে আমার পায়ের শব্দ পাও?

মাঝরাতে হাঁসফাঁস অন্ধকার

চোখে মোম জ্বেলে তোমাকে খোঁজা

আবছা শুনি তোমার পায়ের শব্দ

আমার গা ছমছম নীল অন্ধকারে

পুবের জানলা হয়ে দাঁড়িয়ে আছি

তোমার চুম্বন প্রার্থী হয়ে।।

 

জেগে থাকা

…………………

কোনো এক বৃত্ত থেকে গোলাপী আদর ঝরে পড়ে

মাত্রার ক্যানভাসে অক্ষর লেখা হয়

কাদার ওপর কাদা যেমন লেপ্টে থাকে বুকে

রোদ্দুর আঙুল মেখে

বৃত্ত থেকে বৃত্তের জন্ম হয়

পৃথিবীর কোলে ঝুঁকে আসে আকাঙ্খা র চোখ

শূন্য মাঠের দিকে তাকাতে তাকাতে পুড়ে যায়

ভীষণ চেষ্টা করেও নান্দনিক পালকগুলো আমাকে ঘুম পাড়াতে পারে নি, রোদ্দুর আঙুলে মেখে

আমি জেগে থাকি ঠায়।।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.