জবানবন্দিতে অস্ত্রের তথ্য দিলেন পিয়াসা

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।

জবানবন্দিতে তিনি বলেছেন, ভয়ঙ্কর যে উজি অস্ত্র হাতে নিয়ে তিনি ছবি তুলেছিলেন, সেই অস্ত্রটির মালিক ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির।

মুনিরের অফিসেই তিনি অস্ত্রটি হাতে নিয়ে ছবি তুলেন।

খিলক্ষেত থানায় মাদক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে ১৯ আগস্ট আদালতে হাজির করা হয়। আদালতে তিনি এই মাদক মামলায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। মামলাটি সিআইডি তদন্ত করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তিন দিনের রিমান্ডে সিআইডির জেরায় পিয়াসা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার সিন্ডিকেটে মিশু হাসান, কার্লোস, সামস, রাজ ছাড়াও আরো যারা আছেন তাদের নাম ফাঁস করেছেন। গরুর পেটে হীরা পাচার, মধ্যপ্রাচ্যে নারী পাচার ছাড়াও কী পরিমাণ অর্থ দেশ থেকে পাচার করেছে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.