আইসিইউতে রওশন এরশাদ

আইসিইউতে রওশন এরশাদ

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জাতীয় সংস‌দের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হ‌য়েছে।

রওশন এরশা‌দের সহকারী একান্ত স‌চিব মামুন হাসান আজ সোমবার দুপুরে জা‌নান, বিরোধীদলীয় নেতার ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তিনি করোনা আক্রান্ত নন।

তিনি বলেন, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান রাহগীর আলমাহি সাদ এরশাদ এমপি।

এর আগে গেল ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তার চিকিৎসা চলে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.