বাঙালীর জাতি রাষ্ট্র গঠনে স্বাধীনতাপূর্বে যে কয়জন ছাত্রযুবক নিজেদের জীবন বাজী রেখে স্বাধীনতা সংগ্রামকে তরান্বিত করার কাজে অগ্রগামী ভুমিকা পালন করেছিলেন রায়হান ফিরদাউস মধু তার মধ্যে অন্যতম, তিনি স্বাধীনতার ইশতেহার লেখক এবং সেই সময়ে পূর্ব পাকিস্তান ছত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন । তার অনুপ্রেরনায় শুদ্ধস্বর ডট কম অনলাইন পত্রিকাটি আমরা বের করছি ।পত্রিকার নামকরণটি তিনই করেছেন । আজ তার জন্মদিন । শুদ্ধস্বর ডটকমের সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সুস্বাস্থ্য কামনা করছি ।

